
আওয়াজ অনলাইন: রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী। বৃহস্পতিবার (২২ জুন) ভোর রাতের দিকে মোহাম্মদপুরে রায়েরবাজারের ক্যান্সার গলিতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম মিয়া (৪০) ও স্ত্রীর নাম বানু বেগম (৩২)।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ভোর ৪টার দিকে খবর পায়। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে আমরা নিহতের স্ত্রীকে আমাদের হেফাজতে নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী জানায় এক মাস আগে বিয়ে করে তারা এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন। অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। শামীম মিয়া আচার বিক্রি করতেন।
এছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সে বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত