
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের দায়িত্বে থাকা ৩ অপারেটরে বিরুদ্ধে অনিয়মের এনে রবিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আমিনুল ইসলাম সহ ৭২ জন কৃষক।
ভূক্তভোগী কৃষকরা জানান, উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের জগন্নাথপুর বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের দায়িত্বে থাকা অপারেটর দবিরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ ও অছিম উদ্দীন প্রতিনিয়ত কৃষকদের নানাভাবে হয়রানি করছেন। নিয়মনীতির তোয়াক্কা না ধরা কে সরা জ্ঞান মেনে নিজেদের খেয়াল খুঁশি মত সেচ পরিচালনা করছেন তারা।
কৃষকদের ব্যক্তিগত রিচার্জেবল বরেন্দ্র কার্ডের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার কথা থাকলেও তা পারছেন স্থানীয় কৃষকরা। ওই অপারেটদের নিজস্ব কার্ড ব্যবহার না করলে ক্ষেতে সেচ দিতে পারছেন না কৃষকরা। এতে সঠিক সময়ে জমিতে সেচ দিতে পারছেন না তারা।
কৃষক আব্দুল মজিদ জানান, প্রতিবিঘা জমির ইরি ধান আবাদে সেচের জন্য ৬শ টাকা খরচ হবে। সেখানে অপাটরদের ১৫শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। টাকা না দিলে জমিতে পানি দেওয়া বন্ধ করে দেয় তারা। এতে ভাল ফলন ফলানো সহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।
জগন্নাথপুর বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের দায়িত্বে থাকা অপারেটর দবিরুল ইসলাম তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয় দাবী করে বলেন, আমরা সুষ্ঠ ভাবে পানি বন্টন করছি। কৃষকরা নিজের কার্ড দিয়ে পানি নিচ্ছেন।
এখানে কোন অনিয়মের প্রশ্নই আসে না।
এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারি বরেন্দ্র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা