
মোহাম্মদ খোরশেদ হেলালী: কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি কিরিচসহ নাছির উদ্দিন নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) সকালে মাতারবাড়ি ইউনিয়নের রাঙ্গা খালি মইন্নার ঘোনার খামারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেখালীর মাতারবাড়ি ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান হোসেন।
গ্রেপ্তার নাছির উদ্দিন (৩৩) ওরফে নাছির ডাকাত মাতারবাড়ি মাইজপাড়ার আবু ছৈয়দের ছেলে।
এসআই মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় তৈরি দুইটি পিস্তল এবং আড়াই হাত লম্বা একটি কিরিচসহ দুর্ধর্ষ ডাকাত নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নাছির এতোই দুর্ধর্ষ ছিল যে তার ভয়ে এলাকার লোকজন ভীত ছিল।
লোকমুখে একটি কথা শোনা যায় যে সে প্রায় সময় বলতো ‘দিনটি পুলিশের, রাতটি আমার।’ তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, পুলিশ আক্রান্ত মামলাসহ পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তাকে গ্রেপ্তারের পর এলাকার মধ্যে স্বস্তি নেমে এসেছে।’
তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান