
এম এ রাশেদ: বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থীসহ ২ জন আহত হয়েছে।
আহতরা হলো উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের আব্দুল আজিজ আকন্দের স্ত্রী মর্জিনা খাতুন ও তার মেয়ে রাজিয়া খাতুন। আহত রাজিয়া ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। গত শুক্রবার (১৯ মে) বিকালে এ আহতের ঘটনা ঘটে। এঘটনায় আব্দুল আজিজ ৫ জন কে অভিযুক্ত করে ধুনট থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আব্দুল আজিজের সাথে একই গ্রামের মোস্তফা কামালের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এমতবস্থায় ১৯ মে বিকালে মোস্তফা কামাল ও তার লোকজন আব্দুল আজিজের বাড়ির আঙ্গীনায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এসময় আব্দুল আজিজের স্ত্রী মর্জিনা খাতুন ও তার কন্যা রাজিয়া খাতুন গালিগালাজের কারন জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করলে তারা আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে। এসময় ১২ আনী স্বর্ণেন দুল ও চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছে।
পরে আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, এবিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল