
কিশোরগঞ্জ প্রতিনিধ: কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (২৬) কে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত সুমন মিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাকুহাটি পূর্বপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুল ইসলাম, এএসআই কামরুল হোসেন ভূঁইয়া, এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইয়াবা মাদক মামলায় ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন মিয়াকে গোবিন্দপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
আরো জানা যায়, মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলায় তিন মাসের সাজা রয়েছে।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটো জানান, গ্রেফতারকৃত সুমন মিয়া মাদক ও যৌতুক নিরোধক আইনের সাজা প্রাপ্ত পলাতক আসামি, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াই ঘটিকার সময় তাকে হোসেনপুর থানাধীন গোবিন্দপুর বাজার হইতে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২