
মোহাম্মদ হানিফ: নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে ১,১৫,০০০/- টাকা জরিমানা টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৷১৫মে ) সোনাইমুড়ী উপজেলায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন , উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ শাহিন মিয়া,
জরিমানা করা হয় বেলাল হোসেন(৪০), পিতা-মৃত নুরুল হক, গোবিন্দপুর, সোনাইমুড়ী, নোয়াখালী ৫০,০০০/-, (২) মোঃ রহমত উল্ল্যা(৪৩) পিতা-ইদ্রিছ মিয়া, গয়েছপুর, বেগমগঞ্জ, নোয়াখালী ১২,০০০/- (৩) মোঃ আবু বকর (২৮), পিতা- বাদশা মিয়া, সত্তরপাড়া, রাউজান, চট্টগ্রাম ৩০০০/- (৪) ছালেহ আহাম্মদ, অম্বরনগর, ৫০,০০০/- ।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ফসলি জমির মাটি কেটে মাটি বিক্রি করার অপরাধে ‘ ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী ১,১৫,০০০/- টাকা জরিমানা করা হয় ।এসব অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত