
এম এ রাশেদ: বগুড়া সদর উপজেলায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার নামুজা সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত নসির উদ্দিনের ছেলে। তিনি গরু ও ধান-চালের ব্যবসা করতেন।
নিহতের ছেলে আতিকুল ইসলাম শুভ জানান, বুধবার আব্দুর রাজ্জাক নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে সেখানেই স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় করে আড়াই লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র দেড়শ গজ দূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
শুভ বলেন, বাবার কাছে থাকায় আড়াই লাখ টাকা পাওয়া যায়নি। প্রথমে জানতে পারি, বাড়ির সামনে বাবা দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে এসে দেখি দুর্বৃত্তরা কুপিয়ে বাবাকে হত্যা করেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার