হোম » অপরাধ-দুর্নীতি » ঝালকাঠিতে কৃষকের উপর হামলার ঘটনায় মামলা: গ্রেপ্তার দুই

ঝালকাঠিতে কৃষকের উপর হামলার ঘটনায় মামলা: গ্রেপ্তার দুই

হাফিজা ইসলাম পিংকি: ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মনিরুজ্জামান হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় জাহিদুল ইসলাম ও রবিউল ইসলাম নামের দুই জনকে আটক করেছে পুলিশ।

আহত মনিরুজ্জামান হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার মৃত মন্নান হাওলাদারের ছেলে।

এ ঘটনায় বুধবার (১০ মে) আহত মনিরুজ্জামান হাওলাদারের স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে রাজাপুর থানায় পাঁচ জনকে আসামী করে মামলা (মামলা নং- ৬) দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাযায় , গত শুত্রæবার (৫ মে) রাত ৯ টার দিকে আহত মনিরুজ্জামান নিজ বাড়ীর সামনে রাস্তায় পায়চারি করতে বের হলে পূর্বপরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা একই এলাকার আব্দুল হকের তিন ছেলে হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান ও ছোমেদ মৃধার ছেলে রবিউল মৃধা,তানজের আলীর ছেলে কামাল হোসেন তার উপরে দেশীয় দা ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাড়ভাঙ্গা জখম করে।

তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা আহত মনিরুজ্জামানকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তার শাররিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন , এ ঘটনায় বুধবার থানায় মামলা রুজু হওয়ার পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী জাহিদুল ইসলাম ও রবিউল ইসলামকে আটক করেছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত
আছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!