হোম » অপরাধ-দুর্নীতি » ভালুকায় ট্রাকসহ ৩ ডাকাত আটক

ভালুকায় ট্রাকসহ ৩ ডাকাত আটক

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ট্রাক দিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ

আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মদন থানার কাদের গাড়ীর ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহ জেলার ফুলপুর বালিয়া এলাকার মোস্তফার ছেলে হানিফ (২৯), ভালুকা থানার পুরুড়া এলাকার হেলালের ছেলে মোশাররফ (৩০)।

এসময় পুলিশ ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক ও দেশী অস্ত্র জব্দ করেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, (৮-০৫-২০২৩) তারিখ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেহেরাবাড়ী এলাকার তালতলা থেকে ধাওয়া করে থানা এলাকায় বেরিগেড দিয়ে তাদের আটক করা হয়েছে।

এই চক্রটি রাতের বেলায়  বাসাবাড়ি ও দোকানপাটের তালা কেটে সর্বস্ব লুট করে নিতো।তাদের নামে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে। তথ্যটি ৯ই মে মঙ্গলবার ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম ব্রিফিং করে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।পরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!