হোম » অপরাধ-দুর্নীতি » শেরপুর ৯ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

শেরপুর ৯ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা সহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে কুড়িগ্রাম জেলার চরভগবানপুর গ্রামের মোঃ জমের শেকের ছেলে মোঃ আব্দুল মালেক (৪৫) ও একই গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৪০)।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব বছির আহমেদ বাদল ও এসআই মাহফুজের সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন মীরগঞ্জ নতুন বাসটার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিতে থাকা মোঃ আব্দুল মালেক ও মোঃ আব্দুর রাজ্জাককে সন্দেহ হলে তাদের সাথে থাকা দুইটি স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ৩টি প্যাকেটে ৯ কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাদের আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য তারা রৌমারি বর্ডার হইতে গাঁজা সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলার উদ্দেশ্য যাইতেছিল বলে উল্লেখ করে। এই ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!