
গাইবান্দা প্রতিনিধি: গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার গুয়ারভিটা গ্রামে জুয়া খেলতে বাধা দেয়ায় এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্য ইট দিয়ে কপালে আঘাত করার অভিযোগ উঠেছে পেশাদার জুয়ারু মো: বাবু মিয়ার বিরুদ্ধে। অভিযুক্ত বাবু মিয়া খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারের গুয়ারভিটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল বিকেলে মৃত আকবর আলীর পুত্র মাহবুবুর রহমান মহুবর তার বাড়ির পাশে জুয়ারুদের জুয়া খেলতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে পেশাদার জুয়ারু ওই একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র বাবু মিয়া হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাহবুবুর রহমান মহুবরের মাথায় আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। এ ঘটনায় মাহাবুর রহমান মহুবর বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন বাসিন্দারা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭