
আওয়াজ অনলাইন: রাজধানীর চন্দীমা উদ্যান মোড়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিহঙ্গ পরিবহনের একটি বাস চন্দ্রিমা উদ্যানের পাশে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ১৫ জনের মতো যাত্রী ছিল।
তাদের মধ্যে ১২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান