হোম » অপরাধ-দুর্নীতি » দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে করনীয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সংক্রান্তে তজুমদ্দিন থানায় অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত। 

দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে করনীয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সংক্রান্তে তজুমদ্দিন থানায় অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত। 

মেহেদী হাসান মামুন: ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদর উপস্থিতিতে থানা কম্পাউন্ডে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড করনীয়, প্রতিরোধ মূলক ব্যবস্থা,সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য তজুমদ্দিন থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর সমন্বয়ে এক অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়ায় থানার গুরুত্বপূর্ণ কক্ষে অগ্নি-নির্বাপণ যন্ত্র সংরক্ষণ ও ব্যবহার এবং অগ্নিকাণ্ডের ঘটনার সময় করনীয় সম্পর্কে আলোচনা করেন তজুমদ্দিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জনাব রেজাউল করিম সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন,তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ তারিক হাসান সহ থানা ও ফায়ার সার্ভিস অফিসার ও ফোর্স সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!