হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় ১৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার

বগুড়ায় ১৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার

এম এ রাশেদ: বগুড়ার সদর উপজেলার গোকুলস্থ উত্তরণ ফিলিং স্টেশনের সামনে শনিবার (০৪ মার্চ) শনিবারে রংপুর-টু-ঢাকা মহা সড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরা চালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার।

 

যার অবৈধ বাজার মূল্য আনুমানিক (৪২ হাজার) টাকা গ্রেফতারকৃত আসামী হলেন বিজয় চন্দ্র দাস (৩৮), পিতা-কার্তিক চন্দ্র দাস, সাং-রুনিহালি, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।

 

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একে এম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) শরিফুজ্জামান ভূঁইয়া, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আব্দুল লতিফ, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়া এর সহায় তায় উক্ত অভিযান টি পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!