
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একই পরিবারের আসবাবপক্র, নগদ টাকা ও স্বর্নলংকারসহ প্রায় ৪ থেকে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্হ পরিবারটি।
সরেজমিনে গিয়ে ঘটনাসূত্রে জানা যায়, (২ মার্চ ২০২৩) বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ মধ্যপাড়া গ্রামের মোঃ হায়দার আলী ও আলম শেখের বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘঠে।
এ ঘটনায় অন্তত ৪ থেকে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় ইউ পি সদস্য মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনা আমি শুনেছি এমন মর্মান্তিক ঘটনা সত্যি খুবই দুঃখজনক।
এ ব্যাপারে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ গোলাম মোস্তফা জানান, তাৎক্ষনিক ভাবে আগুন লাগানোর সংবাদ পেতে দেরি হওয়ায় ঘটনাস্হল পৌছানোর আগেই গ্রামবাসীর সার্বিক প্রচেস্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে বিত্তশালী ও বিভিন্ন সংস্হার নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্হ পরিবারটি।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান