
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে (র্যাব-১৪)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মীর এটিএম ইফতেখারুল আলম কবির (৪৭) জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার এম. এম. সবুজ রানা জানান, ২০০৫ সালের ৬ আগস্ট আসামি মীর এটিএম ইফতেখারুল আলম ওরফে কবির (৪৭) ও তার কথিত স্ত্রী পলাতক আসামি মলি বেগম ওরফে রুমা গাজীপুরের টঙ্গির নিশাদ নগরের উত্তর আউজপাড়ার পারভীন আক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।
এক পর্যায়ে বাসার মালিকের সাথে তাদের সখ্যতা গড়ে ওঠে। ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে আসামি মলি বেগম ওরফে রুমা বাড়ির মালিকের সাড়ে চার বছরের পুত্র সন্তান রাহিমকে খেলনা কিনে দেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে।
দুপুর ২টার দিকে অজ্ঞাত লোক ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন শিশু রাহিমের মা পারভীন আক্তার বাদী হয়ে টঙ্গি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার কয়েকদিন পরই টঙ্গি থানা পুলিশ শিশু রাহিমকে জীবিত উদ্ধারসহ আসামি মীর এটিএম ইফতেখারুল আলম ওরফে কবির ও তার স্ত্রী মলি বেগম ওরফে রুমাকে গ্রেফতার করে।
পরে আসামিরা জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান। র্যাব-১৪ সোমবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর এটিএম ইফতেখারুল আলম ওরফে কবিরকে আটক করা হয়। পরে তাকে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা