হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে  সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ৫ আসামী গ্রেফতার

বগুড়ায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে  সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ৫ আসামী গ্রেফতার

এম এ রাশেদ: র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিভিন্ন মামলার ৫জন আসামীকে গ্রেফতার ১। বগুড়া শিবগঞ্জের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আল এমরান (৩২), পিতা- মৃত দৌলত জ্জামান, সাং-আমজানী (কুড়িপাড়া), থানা-শিবগঞ্জ ২।

একই এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ শাজাহান আলী শেখ (৫১), পিতা- মোঃ সাহেব আলী শেখ, সাং-মহাস্থান মুন্নাপাড়া, থানা-শিবগঞ্জ ৩। মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ হিরা (৩২), পিতা-মোঃ মহরম আলী, সাং-চকফরিদ কলোনী ৪। নওগাঁ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার ২ লক্ষ টাকা অর্থদন্ডসহ ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আইয়ুব হোসেন (৩৪), পিতা- মোঃ আব্দুল জলিল প্রাং, সাং-পনরটিকা, থানা-শিবগঞ্জ ৫।

সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ ফারুক বেপারী (৩৫), পিতা- মোঃ লাভলু বেপারী, সাং-দক্ষিণ চেলোপাড়া। গ্রেফতারকৃত আসামী বগুড়ার বিভিন্ন স্থানে আত্মগোপন করে অপরাধমূলক কার্যক্রম পরিচলনা করে আসছিল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!