
রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হসপিটাল কে ১ লক্ষ টাকা জরিমানা করছে। শুক্রবার রাত ৮ টার দিকে উল্লাপাড়ার শ্যামলীপাড়া সেবা জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এসময় সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান ছিলেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন জানান সেবা জেনারেল হাসপাতালে প্যাথলজিস্ট ছাড়া ল্যাব টেকনোলজিস্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
এতে জনসাধারণের জীবন হুমকির মুখে পড়তে পারে এমন কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছেছে ভ্রাম্যমান আদালত ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা