
শাহজাহান সাজু: কিশোরগঞ্জে ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প। আটক ইকবাল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মৈশাখালী এলাকার মৃত ছোরত আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বীরদামপাড়া গ্রামের ভূঁইয়া সুপার মার্কেট এলাকা থেকে ইকবালকে আটক করা হয়।
তার কাছ থেকে ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪০০ টাকা ও দু্ইটি মোবাইলফোন জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘট্নায় তার নামে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা