
এম এ রাশেদ: বগুড়ার আদমদীঘিতে আবাদী জমি নষ্ট করে অবৈধ ভাবে পুকুন খনন করার অপরাধে হৃদয় (২২) নামের এক এক্সকেভেটর (ভেকু) চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার ভ্র্র্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রমের মনছুর আলীর ছেলে সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মাদ তার আবাদী জমি নষ্ট করে এক্সকেভেটর (ভেকু)-এর মাধ্যমে অবৈধ ভাবে পুকুর খনন করছে।
এমন গোপন সংবাদের ভিক্তিতে শনিবার দুপুরে উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার ও অফিসার ইনচার্জ রেজাউল করিম ফোর্সসহ কোমারপুর গ্রামে অভিযান চালিয়ে ভেকুর চালক পাবনা জেলার আমিনপুরের আব্দুর রহিমের ছেলে হৃদয়ের ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় জমির মালিক নুর মোহাম্মাদ পালিয়ে যায়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান