
আরিফ হাসান: সীতাকুন্ড সাগর উপকূল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় সীতাকুণ্ড উপজেলা কুমিরা ঘাটঘর এলাকায় ব্রীজের একটু দক্ষিণে জোয়ারের পানিতে ভেসে আসা, আনুমানিক ৪৫ বছর বয়সী প্রাপ্তবয়স্ক মহিলার লাশ উদ্ধার করা হয়।
কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর চাঁন মিয়া ঘটনা সততা স্বীকার করে বলেন,বিকালের দিকে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কুমিরা ফেরিঘাট সংলগ্ন দক্ষিণ পাশে এক নারীর লাশ পড়ে আছে জানান।
খবর পেয়ে আমি ও আমার সঙ্গীয় ফোর্স এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ-এর কুমিরা ইউনিট শাখার লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে,ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল