হোম » অপরাধ-দুর্নীতি » ডোমারে ইউপি সদস্যকে মারপিটের মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য গ্রেফতার

ডোমারে ইউপি সদস্যকে মারপিটের মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য গ্রেফতার

মো:রিমন চৌধুরী: নীলফামারী জেলার ডোমারে জোড়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেককে ইউপি ভবনের ভিতরে মারপিটের মামলায় নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

গতকল মঙ্গলবার (৬ডিসেম্বর) ভোররাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় অবস্থিত সাজুর নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সাজু ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে। উক্ত ঘটনায় গত সোমবার রাতে ইউপি সদস্য আব্দুল খালেক বাদী হয়ে সাজুকে প্রধান আসামী করে  ৪ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে আতাউর রহমান সাজু সদস্য পদে নির্বাচনে দাঁড়ালে তার পক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা চালাতে বলে সে। আমরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা না চালালে সাজু আমাদের ইউপির সকল সদস্যদের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। এরেই জেরে গত সোমবার(৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আমি ইউপি ভবনে প্রবেশ করলে সাজু ও তার লোকজন ইউপি ভবনে গিয়ে আমাকে মারধর ও আমার প্যান্টের ভিতর থাকা জমি রেজিষ্ট্রির জন্য রাখা  টাকা চুরি করে। এ সময় গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্যরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ইউপি চেয়ারম্যান সাখওয়াত হাবীব বাবু ইউপি সদস্য খালেককে ইউপি ভবনের ভিতর মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ ডিসেম্বর থানায় মামলা করা হয়েছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি)মাহমুদ উন নবী মামলা ও মামলার প্রধান আসামী সাবেক জেলা পরিষদ সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আাদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!