হোম » অপরাধ-দুর্নীতি » ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

আওয়াজ অনলাইনঃ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন-দুদক। প্রতিষ্ঠানটির অনিয়ম দুর্নীতি সংক্রান্ত ১১ অভিযোগ অনুসন্ধানে এই জিজ্ঞাসাবাদ করা হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে তাকে তলবের পরিকল্পনা সংস্থাটির।

নানা অভিযোগে আলোচিত ড. ইউনূসের প্রতিষ্ঠান- গ্রামীণ টেলিকম। প্রতিষ্ঠানটির কর্মীরা এসবের প্রতিবাদে বিক্ষোখ করেছেন সড়কে। এরই মধ্যে গ্রামীণ টেলিকমের অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।চলছে কর্মীদের ২৬ কোটি টাকা লভ্যাংশ আত্মসাতের তথ্য বিশ্লেষণ। এ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও দুই আইনজীবীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১১ ধরণের অভিযোগ রয়েছে দুদকের হাতে। এসবের অনুসন্ধানে গ্রামীণ টেলিকমের শীর্ষ ব্যক্তি হিসেবে জিজ্ঞাসাবাদ করা হবে ড. ইউনূসকে। এছাড়া চলতি মাসেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের সদস্যদের।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ড. ইউনূসসহ পরিচালনা পর্ষদের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্তও নেবে দুদক।

সুত্র-Independent Television 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!