
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট পাওনা টাকা চাইতে গেলে বিধবাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতী গ্রামের মোসাস ফাইভ ষ্টার ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে। শনিবার (১৪ই মে) সকাল অনুমান ১১টার সময় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতী গ্রামের মৃতঃ আব্দুল লতিফ খানের স্ত্রী মোছাঃ আন্না ওফে জোসনা বেওয়া। আহত ব্যক্তি বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন ব্যক্তি সূত্রে জানা যায়,আমি বিগত দুই বছর আগে মথুরাপুর ইউনিয়নের মেসার্স ফাইভ ষ্টার ব্রিকস ইট ভাটার মালিক মোঃ বকুল সরকার ও মোঃ রিপন সরকার কাছে ২লক্ষ ২০ হাজার টাকার দুই টি ডিও ক্রয় করি, ডিও অনুযায়ী আমাকে বছরে ২০,হাজার টাকা দোয়ার কথা থাকে তাদের, ও আমার স্বামীর প্রত্যেক প্রাপ্ত ১৩ শতক জমি আমার কাছ থেকে তাদের ভাটার জায়গার জন্য কন্টাক্ট নেন তারা আমাকে বছরে ৮, হাজার টাকা দেওয়ার কথা বলে।
কিন্তু আমার ডিও টাকা ও জমি টাকা না দিয়ে দীর্ঘদিন যাবৎ তালবাহানা করে আসিতেছে আমার সঙ্গে মালিক রা। গত শনিবার টাকা দেওয়ার কথা বলে আমাকে ডেকে নিয়ে যায় তাদের ভাটায় আমি সকাল অনুমান ১১টার সময় ভাটায় গিয়ে তাদের কাছে টাকা চাইলে তারা টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকেন আমার সঙ্গে। একপর্যায়ে জোলাগাঁতী গ্রামের মোঃ সোলেমান সরকারের ভাটা মালিক মোঃ বকুল সরকার (৪৮) মৃত গোলবার সরকারের ছেলে মোঃ রিপন সরকার (৪০) ও মোঃ সোহেল সরকার (৩৪) আমাকে এলে পথের ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে ছেলা ফুলা জখম করেন ও আমার পরনের থাকা কাপড় চোপড় ছেড়ে বিবস্ত্র করে। রিপোর্ট লেখা কালীন থানায় কোন অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত ব্যক্তির ছেলে মোঃ সজীব খান।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার