হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় বাঁশঝাড়ে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

বগুড়ায় বাঁশঝাড়ে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার গন্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিক্তা আক্তার জানান, সকালে গোলাপি রঙের কামিজ পরিহিত একটি নারীর মরদেহ দেখতে পান এলাকাবাসী। ওই নারীর ওড়না বাঁশের সঙ্গে বাঁধা ছিল। আর ওড়নার আরেক প্রান্ত গলায় ফাঁস দেয়া মাটিতে বসা অবস্থায় ছিল নারীটি। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শাজাহানপুর থানার তদন্ত পরিদর্শক আব্দুর রউফ বলেন, মৃতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মরদেহের শরীরে কোথাও আঘাত বা অন্য কোনো ক্ষতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!