
রেজাউল ইসলাম তুরান, খুলনা প্রতিনিধি: খুলনায় ইজিবাইক চালক মেহেদী হাসান হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ এপ্রিল) খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, লবনচরা বোখারীপড়া এলাকার মীর মোহাম্মাত আলীর ছেলে মোঃ বাবু হোসেন ওরফে বাবু, দক্ষিণ লবনচরা মদিনাবাদ এলাকার নারি মোল্লার ভাড়াটিয়া মোঃ জাহিদুল ইসলাম নয়ন, মাথাভাঙ্গা মোহম্মাদীয়া জামে মসজিদ রোড ফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল হাওলাদারের ছেলে মোঃ ফয়সাল হাওলাদার ও দারোগার লিজ এলাকার ডাঃ মরিয়মের বাড়ির পাশে মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আবু রায়হান। রায় ঘোষণর সময় আসামি রায়হান বাদে বাকী সব পলাতক ছিল।
ওই আদালতের রাষ্টপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকার কুয়েত মসজিদের সামনে ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গল্লামারী পুলিশ বক্সের পেছনের বাসিন্দা রাব্বির বাবা আব্দুর রহিম ব্যাপারী বাদী হয়ে মাসলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১ জানুয়ারি ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭