
মাহবুব তরফদার, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ১১ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুর রহিম(২২) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর দক্ষিণখান থেকে মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। ওই শিশুর বাবা টঙ্গী পশ্চিম থানায় অভিযুক্ত শিক্ষকের নামে সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ মো. শাহ আলম জানান, টঙ্গীর খাঁপাড়া এলাকার দীর্ঘ ৮ মাস ধরে টঙ্গীর খাঁপাড়া এলাকার মারকাজুল উম্মাহ আল-ইসলামি বাংলাদেশ নামে ওই মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে থেকে হেফজ বিভাগে অধ্যয়ন করে আসছে। ওই মাদ্রাসায় রোববার রাতে পড়ানোর কথা বলে মাদ্রাসার বোডিং থেকে ওই শিশুকে নিজের কক্ষে ডেকে নেন ওই শিক্ষক। পরে তাকে বলাৎকার করেন ওই শিক্ষক। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে ভয়ভীতিও দেখান ওই শিক্ষক। পরে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। সোমবার সকালে শিশুটির বাবা ছেলেকে দেখতে এসে তার অসুস্থতার কথা জানতে পারেন। কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত বাবাকে জানায় শিশুটি। পরে তিনি থানা-পুলিশকে বিষয়টি অবগত করেন।ওসি শাহ আলম আরও জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। পরে সোমবার দিনভর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান,আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭