হোম » অপরাধ-দুর্নীতি » ঠাকুরগাঁওয়ে সন্তানের সামনে মা কে ধর্ষন মামলায় তান্ত্রিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সন্তানের সামনে মা কে ধর্ষন মামলায় তান্ত্রিক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর রুহিয়াতে সন্তানের সাসনে মা কে সংঘবদ্ধ ধর্ষণের  মামলায় এক অভিযুক্ত তাইন্ত্রককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিৎ করেছে পুলিশ। আগেরদিন (২০ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মন (ঝোল) কে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ৩ মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে  কৌশলে তিন বছরের সন্তান সহ ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ ঝোল। সেখানে তাকে পূর্বপরিকল্পিত ভাবে রাতভর শারিরক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা৷ এরপর তাকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চায় তারা৷ এক পর্যায়ে মামলা করতে চাওয়ায় নানা রকম ভয়ভীতি দেখানো হয় তাকে৷ ভয়ে কিছুদিন  আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে  ভূক্তভূগী  নারী বাদী হয়ে  ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক মোঃ গোলাম ফারুকের আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামী করা হয় রেল গেট কিপার শামিম ইসলামকে।  অন্যান্য আসামীরা হলেন মেজর, এনামুল হক, উজ্জ্বল দাস ও গ্রেপ্তারকৃত কথিত তান্ত্রিক প্রকাশ ঝোল। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জণ রায় বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার অন্য আসামিরা। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে৷ শিঘ্রই বাকি আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!