
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ১৮ লিটার অ্যালকোহলসহ ইয়াসিন আরাফাত (২০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। এসময় নগদ ৬ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। আটক ইয়াসিন আরাফাত, বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামের শাহ-আলমের ছেলে। সোমবার (২১ মার্চ) দুপুরে র্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
মেজর আরও জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল জেলার বেলকুচি পৌর এলাকার মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল (১৮ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ ১ জনকে আটক করে। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল ও নগদ ৬ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অ্যালকোহলযুক্ত তরল পদার্থ ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭