
ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ৪৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ৷ বুধবার (১৬ মার্চ) রাতে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ও কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয় ৷ আটককৃতরা হলেন, মোঃ নিজাম (৩০) ও মোঃ সিরাজ মাতাব্বর (৩৫) ৷
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজবা উদ্দিন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৪৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ বসত ঘর হতে তাদের আটক করা হয় ৷ এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭