হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার ডিবির অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক

বগুড়ার ডিবির অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার  সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১৫ই মার্চ) বগুড়া ডিবির একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া জেলার গাবতলী থানার মাঝগ্রামস্থ জনৈক মুকুল হোসেন (৫০), পিতা-মৃত তফিজ মন্ডল এর  মুদি দোকানের সামনের রামেশ্বরপুর বাজার হইতে ৫০০(পাঁচশত) পিচ ইয়াবাসহ আসামী ১। মোঃ শাহিন মিয়া (২৩), পিতা-মোঃ ফন্টু মিয়া, সাং-রামেশ্বরপুর মাঝপাড়া, থানা- গাবতলী, জেলা বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!