হোম » সারাদেশ » নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

মাহফুজুর রহমান, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাকের চালক নিহত হয়েছে। নিহত ট্রাক চালক  কুষ্টিয়া জেলার মিরপুর থানার তাঁতীবন্দর গ্রামের মোঃ আশরাফ আলী এর ছেলে শাকিল (৪০)। এছাড়াও চালকের সহযোগী মোঃ আসিফ (২৫) আহত অবস্থায়  হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৬ মার্চ) আনুমানিক ভোর ৩ টায় উপজেলার  দিনাজপুর-গোবিন্দগঞ্জ  মহাসড়কে বাজিতপুর বাজারের পূর্ব পাশে ব্রীজের নিকট ঢাকা হতে দিনাজপুর গামী একটি হার্ডবোর্ড বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে  উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক শাকিল নিহত হয়। চালকের  সহযোগী মোঃ আসিফকে আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত আছে। যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!