
ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো.শরিফুল ইসলাম (১২) নামের এক অটো রিকশা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দৃর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ডোমরাকান্দী গ্রামের রাস্তার পাশে ধান ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো.শরিফুল ইসলাম তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামের বিলপাড়ের মো. এরশাদ মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানা যায়, বেলা ১১টার দিকে রাস্তার পাশে ধান ক্ষেতে শরিফের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তার বাম হাতের কবজি শরীরের থেকে বিচ্ছিন্ন, এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। নিহতের মা রোকেয়া বেগম জানান, অটোরিকশা ভাড়ায় চালাইতো শরিফ। গতকাল অটো নিয়ে বের হয় শরিফ। কিন্তু রাতে ও সে আর বাড়ি ফেরেনি। আমরা আত্মীয় ও বিভিন্ন বন্ধুর বাড়িতে খুঁজ নেই। মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়ার খবর শোনেন তারা।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ অটোরিকশা উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপর চলছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭