
মাহবুব তরফদার, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার টঙ্গীর আরিচপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার পরনে হলুদ রংয়ের সালোয়ার কামিজ ছিল।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, বিকেল ৩ টায় ওই এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী। এ সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী ৭৮৯নং আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়েন তিনি। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। রেললাইনের মাঝে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল