
দাগনভূঞা ফেনী প্রতিনিধিঃ ১৬ অক্টোবর দাগনভূঞায় ৩টি চোরাই গরু, বহনকারী পিকআপসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রাম থেকে ১ টি গরু, জায়লস্কর ইউনিয়ন থেকে ২ টি গরু ও বহনকারী পিকআপসহ তাদের আটক করা হয়।
আটককৃত মোঃ বেলাল হোসেন (২৫) উত্তর নেওয়াজপুর গ্রামের কালা মিয়া সওদাগর বাড়ীর সাহাব উদ্দিনের ছেলে। অপর আসামি মোঃ নিজাম উদ্দিন (৪০) মোমারিজপুর গ্রামের সরু বেপারী বাড়ীর মোঃ ইদ্রিস মিয়ার ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান