হোম » অপরাধ-দুর্নীতি » নারায়ণগঞ্জে ইটভাটার মালিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ইটভাটার মালিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোতালেব হোসেন (৫০) নামের এক ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাসনেরবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মোতালেব একই এলাকার মৃত আবদুর রাজ্জাক কবিরাজের ছেলে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা হন মোতালেব। এ সময় শাসনেরবাগ এলাকায়র মৃত জলিল মিয়ার ছেলে ইসমাইল প্রধান ইছা তার সঙ্গী নবী, রাজু, সজীব, শাহজাহান, মামুনসহ প্রায় ৮ থেকে ১০ জনের একটি দল নিয়ে আসে এবং মোতালেবকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় তাদের হাতে থাকা ধাঁড়ালো অস্ত্র দিয়ে মোতালেবকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে মদনপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, একটি নাল জমি বিক্রি সংক্রান্ত বিষয়ে নিয়ে মোতালেব এর সাথে ইসমাইল প্রধানের দ্ব›দ্ব ছিল। কিছু দিন আগে মোতালেব জমিটি বিক্রি করে। এই জমিটি বিক্রির মধ্যস্ততা করার কথা ইসমাইলের। তাই জমিটি বিক্রি করার পর সে এখান থেকে টাকা দাবী করে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে রেষারেষির সৃষ্টি হয়। আর তারই জের ধরে এ হত্যাকাÐর ঘটনাটি ঘটেছে বলে মনে করেন মোতালেবের পরিবার।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী মাসুদ রানা জানান, বন্দরের শাসনেরবাগ এলাকার জলিল মিয়ার ছেলে ইসমাইল ওরফে ইসার সঙ্গে দীর্ঘদিন ধরে মোতালেব হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মোতালেব। রাত পোণে ৯ টার দিকে ইসমাইল ওরফে ইসাসহ ১০/১২ জন মোতালেবের উপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে প্রথমে মদনপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত বলে ঘোষণা করেন। বন্দর থানার ওসি (তদন্ত) মোহসিন মিয়া জানান , এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!