হোম » অপরাধ-দুর্নীতি » সান্তাহারে ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সান্তাহারে ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে তিন মাদক বিক্রেতাকে ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ির পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ জেলার রাণীনগর উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া এলাকার মোঃ সাহাদ আলী সরদারের ছেলে মোঃ আব্দুল মালেক(১৯) ও একই এলাকার মোঃ ফুলচাঁন সরদারের ছেলে মোঃ বুলেট সরদার(২৮) এবং ধনুপাড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম(২৬)।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!