
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ৭ শতক জায়গায় বাড়ি নির্মাণের কাজে বাঁধা সংঘর্ষে গৃহবধু সহ ৮জন আহত থানায় অভিযোগ। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মোকামতলা ইউনিয়নের পার আঁচলাই গ্রামের আবু বক্কর ছিদ্দিক এর ছেলে মোঃ শহিদুল ইসলাম এর কবলাকৃত দখলীয় ৭ শতক বসত বাড়ির জায়গায় ৩১-ই আগস্ট (মঙ্গলবার) সকালে বাড়ি নির্মানের জন্য ভিত্তি স্থাপন করতে গেলে একই গ্রামের মৃত মোবারক ফকির এর ছেলে রসুল মিয়া সহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল একত্রিত হয়ে লাঠি শোটা সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় গৃহবধু জাহানারা বেগম, খালেদা বেগম, শহিদুল ইসলাম, রুবেল হোসেন, হৃদয় আহম্মেদ, মোঃ টুকু মিয়া, হযরত আলী, মমিন মিয়া আহত হন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭