
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় আলু বহনকারী পিকাপে আলুর বস্তার মধ্যে অভিনব কায়দায় রাখা ১৬ কেজি ৯০০গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় আলু বহনকারী পিকাপটি জব্দ করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলার লক্ষনহাটি মোড় ইউএনও পার্ক নামক এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হল, কুমিল্লা জেলার ব্রক্ষনপাড়া উপজেলার উত্তর চালনা গ্রামের আতিবর ইসলামের ছেলে মাসুম মিয়া (২৬) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর বুড়িবাজার এলাকার খয়বর আলীর ছেলে নূর ইসলাম (৩২)। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান,
গোপন সূত্রের সংবাদে পুলিশ লক্ষণহাটী এলাকার ইউএনও পার্ক নামক স্থানে অবস্থান করছিল।এসময় কুড়িগ্রাম থেকে আসা আলু বহনকারী একটি পিকাপ গাড়ি থামিয়ে তল্লাশি করে আলুর বস্তার মধ্যে লাখা ১৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি ও গাড়ির ড্রাইভারকে হাতেনাতে আটক করে পুলিশ।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করে আজ মঙ্গলবার (২০ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭