হোম » অপরাধ-দুর্নীতি » হাতীবান্ধায় গাঁজাসহ গ্রেপ্তার-১

হাতীবান্ধায় গাঁজাসহ গ্রেপ্তার-১

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গাঁজাসহ আঃ মোতালেব ওরফে মোতালেব(৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।   গত শনিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার দোয়ানী এলাকার চন্ডিবাড়ী বেরি বাঁধ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আগামীকাল রোববার (১৮ জুলাই) গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃত মোতালেব উপজেলার বাড়াইপাড়া এলাকার কানিপাড়ার মৃত হোসেন আলীর ছেলে।  এ বিষয়ে দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোয়ানী এলাকার চন্ডিবাড়ী বেরি বাঁধে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় মোতালেবকে আটক করা হলে তার শরীরে তল্লাশী চালিয়ে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  তিনি আরও বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এছাড়া মোতালেবকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!