
বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ ২নং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে হোসেনপুর পুঠিয়াবাড়ী আনারস ঘাট থেকে তাকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে ৪২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। এরআগে ইয়াবা ও বিভিন্ন মাদকসহ একাধিক বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। ৫টি মামলায় ওয়েন্টভুক্তসহ ১৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, শামীম সেখ @ কেতাব শামীমের বিরুদ্ধে হোসেনপুর, ধানবান্ধি, পুঠিয়াবাড়ী, আনারস ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যকলাপে পরিচালনা করে আসছে বলে নানা অভিযোগ ও ১৯টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭