
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে চুরি হওয়ার ১৬ ঘণ্টার মধ্যে গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজন হলেন বদলগাছী থানার কোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আফজাল উদ্দিনের ছেলে মোঃ আছতুল ফকির (৫৭) এবং একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে
মোঃ চঞ্চল হোসেন (৩৭)। এজাহার ও গরুর মালিক সূত্রে জানা যায়, কার্তিকাহার গ্রামের রেজাউল করিমের গোয়াল ঘরের ইটের দেওয়াল কেটে ৮ জুলাই ভোর রাতে একটি বকনা গরু ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। রেজাউল সকালে থানায় এসে এজাহার দাখিল করার সাথে সাথে থানা পুলিশ গরু উদ্ধারে অভিযান শুরু করে। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ আবু সামা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৯ জুলাই ভোর সাড়ে ৫
টার দিকে আসামী আছতুল ফকিরকে তার বাড়ি থেকে এবং আসামী চঞ্চল হোসেনকে পলাতক আসামী উপজেলার খামার আক্কেলপুর গ্রামের মোঃ জুয়েল (২৮) এর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ দুই আসামীর সাথে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করে। বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, বদলগাছী থানায় কোনো প্রকার চুরি আমি বরদাস্ত করবো না। তাই অভিযোগ পাওয়া মাত্র অফিসারদের দ্রুত গরু উদ্ধারের নির্দেশ দিই। মাত্র ১৬ ঘণ্টার মধ্যে চুরি হওয়া গরু দুটি আমরা উদ্ধার করেছি এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গরু চুরির কোনো চক্রের সাথে জড়িত আছে কি না এখন আমরা সে বিষয়টি তদন্ত করছি।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭