হোম » অপরাধ-দুর্নীতি » জীবননগরে বিজিবি’র অভিযানে ১৪৮ বোতল ভারতীয় মদ আটক

জীবননগরে বিজিবি’র অভিযানে ১৪৮ বোতল ভারতীয় মদ আটক

মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬শে জুন) রাত ২টা ৩৫ মিনিটের সময় এসব মদ আটক করা হয়।  বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি’র টহল দল শনিবার রাত ২টা ৩৫ মিনিটের সময় জীবননগর উপজেলার নবদুর্গাপুর গ্রামের একটি আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে ৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!