
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৪০ কেজি গাঁজা ও ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ৯টায় শহরের অভিজাত হোটেল মল্লিকা ইন-এর সামনে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানার নেতৃত্বে র্যাবের টহলদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের মৃত:ছানারুল্লাহ’র ছেলে চালক খোরশেদ আলম (৪৫) ও
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মোহনপুর গ্রামের মৃত: খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৮)। র্য রাবের-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা বলেন, হবিগঞ্জ থেকে (ঝিনাইদহ-ট-০২-০১৮৩) একটি খালি ট্রাক নওগাঁর দিকে আসছিলো। গোপন সংবাদে নওগাঁ-বগুড়া সড়কে নওগাঁ শহরের অভিজাত হোটেল মল্লিকা ইন-এর সামনে থেকে ট্রাকটি থামিয়ে তল্লাসী করা হয়। এ সময় ট্রাকের উপর পলেথিন দিয়ে ঢেকে রাখা প্লাস্টিকের চারটি বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭