হোম » অপরাধ-দুর্নীতি » বদলগাছীতে পিতার নিকট মুক্তিপণ আদায়ে অপহরণ নাটক! পুত্রসহ আটক ২!!

বদলগাছীতে পিতার নিকট মুক্তিপণ আদায়ে অপহরণ নাটক! পুত্রসহ আটক ২!!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মিথ্যা অপহরনের নাটক সাজিয়ে পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ে চেষ্টার ঘটনায় পুত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত কথিত অপহৃত রাসেল রানা (২৮) উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপি’র গোয়ালভিটা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী পদে চাকুরি করেন। অপরজন তার বন্ধু একই ইউপি’র রোনাহার গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন ফাহিম (২৫)।

থানা সূত্রে জানা যায়, রাসেল রানা গত ৯মে বদলগাছী সোনালী ব্যাংকে বেতনের টাকা উত্তোলন করতে এসে আর বাড়িতে ফিরেনি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ১০ মে বিকালে রাসেল তার মোবাইল ফোন থেকে বন্ধুদের মাধ্যমে নিজের পিতার কাছে ফোন দিয়ে বলে যে, আপনার ছেলেকে আমরা অপহরণ করেছি, ২লক্ষ টাকা মুক্তিপণ না দিলে আপনার ছেলেকে ছেড়ে দেব না, তাকে আমরা মেরে ফেলব। রাসেলের বাবা টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং থানায় মামলা করলে বদলগাছী থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত মোবাইল নাম্বার ট্যাগ করে কথিত অপহরণকারীদের ধরতে অভিযান চালায়।

অপরাধীরা বারবার স্থান পরিবর্তন করলে পুলিশ তাদেরকে ধরতে ব্যর্থ হয়। পুলিশের তৎপরতা বৃদ্ধি পেলে রাসেল নিজে থেকেই বাড়িতে এসে বলে যে, কে বা কারা তাকে ধরে নিয়ে গিয়েছিল, রাতে হাত-পা বেঁধে বাড়ির পাশে ফেলে রেখে গেছে। পুলিশ তাৎক্ষণিক রাসেলকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ জয়পুরহাট জেলা সদর থেকে এই ঘটনার মুল হোতা ফয়সাল আহম্মেদ ওরফে ফাহিমকে গ্রেফতার করে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, বিপুল পরিমাণ ধার-দেনা পরিশোধ করতে রাসেল রানা তার সহযোগিদের সাথে নিয়ে অপহরন নাটক সাজিয়ে পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এটা রাসেলের নিজের পাতানো অপহৃত নাটক ছিল বলে রাসেল স্বীকারোক্তি দিয়েছে। রাসেল ও তার বন্ধু ফাহিমকে অপহরণ নাটক সাজানোর অভিযোগে ঈদের আগের দিন ১৩ মে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!