হোম » অপরাধ-দুর্নীতি » সাথিয়ায় স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী আটক

সাথিয়ায় স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী আটক

রাউজ আলী,সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়া থানাধীন স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে স্বামী রাকিবুল ইসলাম (২৪)। নিখোঁজের ২ দিন পর আজ শনিবার সকালে সাথিয়ার টলট নামক এলাকার ইছামতি নদি থেকে নিহত কানিছ ফাতেমার (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত কানিছ ফাতেমা বেড়া পৌর এলাকার মোঃ আব্দুল কাদের মেয়ে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনাটির সতত্যা নিশ্চিত করে জানান, দুই বছর আগে রাকিবুলের সাথে বিয়ে হয় কানিছ ফাতেমার। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল।

গত ২ দিন আগে ঈদের রাতে কানিছকে তার বাড়ি থেকে কৌশলে সাথিয়ার করমজা ইউনিয়নের টলট এলাকায় ডেকে নিয়ে যায় রাকিবুল।
পরে সে কানিজকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর একটি ডোবায় ফেলে পালিয়ে যায়।
পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বেড়া থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। পরবর্তীতে পুলিশ স্বামী রাকিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার ঘটনা শিকার করে।
এই ঘটনায় বেড়া মডেল থানা হত্যা মামলা হচ্ছে।

কানিছ এর ভাই ফরিদ জানান, দুই বছর আগে রাকিবুলের সাথে বিয়ে হয় কানিজের। বিয়ের সময় সাড়ে ৫লাখ টাকা যৌতুক নেয় রাকিবুলের পরিবার। বিয়ের পড়েও বিভিন্ন সময় টাকার জন্য নির্যাতন করতো রাকিবুলের পরিবার। এছাড়াও তার অন্য মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। এই কারণে আমার বোন কে হত্যা করেছে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!