
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: ৮ এপ্রিল দাগনভূঞায় ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইসমাইল হোসেন সবুজ (৪১) কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোগন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনন্দপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি ইসমাইল হোসেন সবুজ উপজেলার রামানন্দপুর গ্রামের অহিদুর রহমান কালুর ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়