
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় রবিউল ইসলাম (৩০) নামের এক পুলিশের এস আই কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান ( শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর আলম জানান, আহত রবিউল ঘটনার পরেই আমাদেরকে জানালে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত আছে। তিনি আরও জানান, আহত অবস্থায় রবিউল জানিয়েছে ৪ থেকে ৫ জন যুবক তার উপর অতর্কিত হামলা করে। তবে ঠিক কেন এ হামলা তিনি তা নিশ্চিত করে বলতে পারেননি।
ছাত্রলীগ নেতা আরিফ বলেন, ‘আমার বাড়ি কলেজের পাশেই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যাই। যেয়ে দেখি উনি (আহত রবিউল) রক্তাক্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে থাকা পুলিশ ও আমরা পরে তাকে হাসপাতালে ভর্তি করি। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ
জানান, রবিউল আজিজুল হক কলেজে হাটাহাটি করছিল। এসময় অজ্ঞাত কিছু মানুষ তার উপর হামলা করেছে।তবে কেন এ হামলা হয়েছে তা এখনও আমরা নিশ্চিত নই। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে ইতিমধ্যে আমাদের কয়েকটি টিম কাজ করছে।।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান