
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মন্ডলেরহাট এলাকার শাহাজাহান আলীর ছেলে রাসেল মিয়া (৩০) এর লিঙ্গ কর্তন করেছে তার স্ত্রী খাদিজা বেগম (২০)। তাকে লালমনিরহাট সদর থানা পুলিশ আটক করে আদালতে সোপদ করলে আদালত জেল হাজতে পাঠিয়েছেন।জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মন্ডলেরহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পারিবারিক কলোহো ও পরকিয়া প্রেমের জের ধরে তার স্ত্রী খাদিজা বেগম স্বামীর লিংঙ্গ কর্তন করে এবং এলোপাতারী কোপ মারলে সে গুরত্বর আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই আশংকাজনক।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী খাদিজা বেগমকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২