
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি: অযত্ন আর অবহেলায় এখন যেন ভূতুরে বাড়িতে পরিণত হয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের পুরাতন জেলখানাটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে অনেকেই এখন জেলখানাটি ভুতের বাড়ি নামেই চেনে। সন্ধ্যা নেমে এলেই এই পরিত্যক্ত ভবনে চলে বখাটে নেশাখোরদের আড্ডা এমন কথা জানায় এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা যায়,সাবেক প্রেসিডেন্ট মরহুম এইচ.এম এরশাদ বিগত ৩০ বছর আগে রানীশংকৈল উপজেলায় ২০০ শত জন কয়েদির ধারন ক্ষমতা সম্পন্ন মিনি সাব জেলখানা নির্মিত করেন। এরশাদের আমলে এ জেলখানাটি ব্যবহৃত হলেও পরবর্তী বিএনপি সরকারের আমলে জেলখানাটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। এলাকাবাসী অনেকে অভিযোগ করে জানান,সন্ধ্যার পরে বখাটে নেশাখোর ছেলেদের আড্ডা বসে জেলখানার সামনে।
সন্ধ্যার পরে জেলখানার আশেপাশে কেউ যায়না। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এবং জেলখানাটি পুনরায় সংস্করণ করার দাবি জানান তারা। এবিষয়ে জানতে গেলে তহশিলদার জহিরুল ইসলাম বলেন, জেলখানাটি ২একর জমির উপর রয়েছে, এটি দীর্ঘদিনেও কোন রক্ষণাবেক্ষণ করা হয়নি। এটি তদারকি করে সরকারী কাজে ব্যবহৃত করা সম্ভব বলে মনে করেন তিনি। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, জেলখানার বিষয়ে মন্ত্রণালয়ের একটি অধিদপ্তরে জানানো হয়েছে। বর্তমানে ওই অধিদপ্তরে কর্মকর্তা ছুটি রয়েছেন। জেলখানা ছাড়াও রাণীশংকৈলের সবগুলো ঐতিহ্য নিয়েই কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে